গভীর রাতে ভোটার তালিকা প্রকাশ: কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

গভীর রাতে ভোটার তালিকা প্রকাশ: কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে নির্বাচন কমিশনের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গভীর রাতে কমিশনের এই তালিকা প্রকাশের সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। কেন নির্দিষ্ট স্থানে তালিকা টাঙানো হয়নি, সেই বিষয়েও তিনি কড়া সমালোচনা করেন।

মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনেই কমিশন এই কাজ করছে। তিনি জানান, ভোটার তালিকা নিয়ে তিনি সরব হয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলেই শেষ পর্যন্ত ২৮ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। অন্যথায় আরও বিপুল সংখ্যক ভোটারকে হেনস্তা করার পরিকল্পনা ছিল বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, রাজ্যে এসআইআর (SIR) ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় ৬০ লক্ষ নাম বিচারাধীন ছিল। সেই জটিলতা কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া থেকে শুরু করে দিল্লিতে আইনি লড়াই পর্যন্ত চালিয়েছেন। বর্তমানে এই অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *