গয়না থেকে ঘটিবাটি দান কাশ্মীরে! উত্তাল যুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে উজাড় করে দিলেন সাধারণ মানুষ

গয়না থেকে ঘটিবাটি দান কাশ্মীরে! উত্তাল যুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে উজাড় করে দিলেন সাধারণ মানুষ

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘের মাঝেই সম্প্রীতির এক নজিরবিহীন ছবি উঠে এল উপত্যকা থেকে। ইরানের প্রতি সংহতি জানাতে এবং যুদ্ধবিধ্বস্ত মানুষদের সহায়তায় কার্যত ঝাঁপিয়ে পড়েছেন জম্মু-কাশ্মীরের বদগাম জেলার বাসিন্দারা। স্থানীয় ইমাম জামান মসজিদের সামনে বিশেষ স্টল বসিয়ে সোনা-রুপোর গয়না, নগদ অর্থ এমনকি তামা-পিতলের বাসনপত্রও স্বতঃস্ফূর্তভাবে দান করছেন কাশ্মীরের মায়েরা।

বেতন দান করলেন বিধায়ক

এই মানবিক উদ্যোগে শামিল হয়েছেন বদগামের বিধায়ক মুন্তজির মেহদিও। তিনি ঘোষণা করেছেন, বর্তমান পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে তিনি তার এক মাসের সম্পূর্ণ বেতন দান করবেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এএনআই-এর ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনরা লাইন দিয়ে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন।

উত্তপ্ত যুদ্ধক্ষেত্র: মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি

অন্যদিকে আকাশপথে সংঘাত চরম রূপ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফারস’-এর দাবি অনুযায়ী, হরমোজ দ্বীপের কাছে আমেরিকার একটি অত্যাধুনিক F-15 ফাইটার জেট এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ইরান এই অভিযানকে তাদের ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে। পাল্টাপাল্টি হামলায় ইজরায়েলের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নগর্ভ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *