গয়না বেছে নিতে এআই প্রযুক্তি
March 7, 20265:51 am

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ক্রেতাদের জন্য বিশেষ পরিষেবা নিয়ে এল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তারা জানিয়েছে, মুখ এবং চেহারা অনুযায়ী ক্রেতাকে কোন গয়না মানাবে, তা বাতলে দেবে প্রযুক্তি। সংস্থাটির ডিরেক্টর এবং বিপণন ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেনের কথায়, গয়না শুধু সাজের অংশ নয়, তা ব্যক্তিত্ব ও নিজস্বতার অংশও।