গর্ভবতী হতেই রুদ্রমূর্তি ভণ্ড অশোক খরাতের, প্রকাশ্যে এল তান্ত্রিকের হাড়হিম করা সব কীর্তি

গর্ভবতী হতেই রুদ্রমূর্তি ভণ্ড অশোক খরাতের, প্রকাশ্যে এল তান্ত্রিকের হাড়হিম করা সব কীর্তি

মহিলা অন্তঃসত্ত্বা হতেই কাণ্ডজ্ঞান হারালেন অশোক খরাত! ভণ্ড তান্ত্রিকের ডেরায় যা চলত শুনলে শিউরে উঠবেন আপনিও। মহারাষ্ট্রের স্বঘোষিত এই ধর্মগুরুর বিরুদ্ধে বিধানসভায় বিস্ফোরক তথ্য পেশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

ভুক্তভোগী এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামতেই বেরিয়ে এসেছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। জানা গেছে, ধর্মীয় আচার-অনুষ্ঠানের নামে মহিলাদের ওপর অকথ্য যৌন নির্যাতন চালাত এই ভণ্ড বাবা। এমনকি এক মহিলা গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক ওষুধ খাইয়ে তাঁর গর্ভপাত পর্যন্ত করানো হয়। এখানেই শেষ নয়, বিপদের ভয় দেখিয়ে মহিলাদের প্রস্রাব পান করানো এবং সাপের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার মতো পৈশাচিক কাজও করত এই তান্ত্রিক। নাশিক পুলিশের জালে ধরা পড়ার পর এখন পর্যন্ত খরাতের বিরুদ্ধে পাঁচটি গুরুতর মামলা দায়ের করা হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তান্ত্রিকের ব্যবহৃত তথাকথিত ‘অলৌকিক ওষধি’ এখন ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোপন কথা ফাঁস করলে দেবীর অভিশাপ লাগবে— এমন হুমকি দিয়ে বছরের পর বছর এই নারকীয় সাম্রাজ্য চালিয়েছে অশোক খরাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *