গর্ভে ৫ মাসের সন্তান কি আলাদা ব্যক্তি? এলাহাবাদ হাইকোর্টের ঐতিহাসিক রায়ে তোলপাড়

গর্ভে ৫ মাসের সন্তান কি আলাদা ব্যক্তি? এলাহাবাদ হাইকোর্টের ঐতিহাসিক রায়ে তোলপাড়

ট্রেন দুর্ঘটনায় গর্ভস্থ সন্তানের মৃত্যুতে বড় ঘোষণা আদালতের। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, গর্ভস্থ ভ্রূণ যদি ৫ মাসের বেশি হয়, তবে আইনত তাকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে গণ্য করতে হবে। ২০১৮ সালের ২ সেপ্টেম্বর ভানমতী নামে এক অন্তঃসত্ত্বা নারী ট্রেন থেকে পড়ে প্রাণ হারান, সাথে মারা যায় তার ৮-৯ মাসের গর্ভস্থ সন্তানও। রেলওয়ে ট্রাইব্যুনাল কেবল মায়ের মৃত্যুর জন্য ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিলেও সন্তানের জন্য তা দিতে অস্বীকার করেছিল। বিচারপতি প্রশান্ত কুমার এই সিদ্ধান্ত খারিজ করে নির্দেশ দিয়েছেন, প্রতিটি প্রাণহানির জন্য পৃথক ক্ষতিপূরণ দিতে রেল বাধ্য। এখন থেকে ৫ মাসের বেশি বয়সী ভ্রূণের মৃত্যু হলে পরিবারকে আলাদা আর্থিক সহায়তা দিতে হবে। আদালতের এই মানবিক রায় ভবিষ্যতে সমজাতীয় মামলার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *