গাধা পালন করলেই ৫০ লক্ষ! হঠাৎ এমন ঘোষণা কেন দিল মোদি সরকার?

পশুপালন ব্যবসায় উৎসাহ দিতে এবং কর্মসংস্থান বাড়াতে ন্যাশনাল লাইভস্টক মিশন (এনএলএম)-এর অধীনে বিশেষ উদ্যোগ নিয়েছে মোদি সরকার। এই প্রকল্পের আওতায় গাধা, ঘোড়া ও উটের প্রজনন খামার তৈরি করলে ব্যক্তিগত উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী ও বিভিন্ন সংস্থাকে মোট খরচের ৫০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ ধার্য করা হয়েছে ৫০ লক্ষ টাকা।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, গাধার খামার স্থাপনের জন্য নূন্যতম ৫০টি স্ত্রী এবং ৫টি পুরুষ গাধা থাকা বাধ্যতামূলক। মূলত দেশীয় প্রজাতির পশু পালনের মাধ্যমেই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করা যাবে। উদ্যোক্তাদের উৎসাহিত করতে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রক এই নীতিমালা প্রণয়ন করেছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
ভর্তুকির এই অর্থ মূলত দুটি কিস্তিতে সরাসরি প্রদান করা হবে। প্রকল্পের জন্য ব্যাংক ঋণ অনুমোদিত হওয়ার পর প্রথম কিস্তি এবং খামার তৈরির কাজ সম্পন্ন হলে যাচাই সাপেক্ষে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে। সরকারি এই সহায়তার ফলে পশুপালন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রজনন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।