গুপ্ত সুড়ঙ্গে ক্ষেপণাস্ত্রের পাহাড়: রণসজ্জার ঝলক দেখিয়ে ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের

গুপ্ত সুড়ঙ্গে ক্ষেপণাস্ত্রের পাহাড়: রণসজ্জার ঝলক দেখিয়ে ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের আবহে মাটির নিচে লুকনো বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ছবি প্রকাশ করে আমেরিকাকে কড়া বার্তা দিল ইরান। দেশটির সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি-র দাবি, সুড়ঙ্গে সাজানো এই সমরাস্ত্রের প্রদর্শনী প্রকৃত সক্ষমতার ‘হিমশৈলের চূড়ামাত্র’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি করলেও, এই চিত্র তেহরানের অপ্রতিরোধ্য প্রস্তুতিরই প্রমাণ দিচ্ছে।

মার্কিন-ইজরায়েল যৌথ অভিযান ২২ দিনে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইরান জানিয়েছে, ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের মাধ্যমে তারা ইজরায়েল ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ৭৫টি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এমনকি ৪০০০ কিলোমিটার দূরের ব্রিটিশ ঘাঁটি দিয়োগো গার্সিয়াও এখন তেহরানের লক্ষ্যভেদের আওতার মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে।

পাল্টা হুমকিতে ইরান জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে হামলা হলে পারস্য উপসাগরের প্রবেশপথে ল্যান্ডমাইন বিছিয়ে দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতিতে সুর নরম করতে বাধ্য হয়েছেন ট্রাম্প। হরমুজ প্রণালী খোলা নিয়ে ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলায় আগামী পাঁচ দিন দেশটির বিদ্যুৎকেন্দ্রে কোনো হামলা চালানো হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *