গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড দুই মালিকের জামিন মঞ্জুর হলেও জেলই ঠিকানা

গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড দুই মালিকের জামিন মঞ্জুর হলেও জেলই ঠিকানা

গত বছরের ডিসেম্বরে গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই মালিক সৌরভ লুথার ও গৌরব লুথারের জামিন মঞ্জুর করেছে মাপুসা দায়রা আদালত। সেই অগ্নিকাণ্ডে ২৫ জন প্রাণ হারিয়েছিলেন। ঘটনার পর অভিযুক্তরা থাইল্যান্ডে পালিয়ে গেলেও পুলিশ তাঁদের গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনে।

আদালত জামিন দিলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না লুথার ভাইয়েরা। পুলিশ সূত্রে খবর, লাইসেন্স ও প্রয়োজনীয় নথি সংক্রান্ত একটি জালিয়াতির মামলায় তাঁদের পুনরায় হেফাজতে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের মামলা ছাড়াও এই জালিয়াতি সংক্রান্ত তদন্ত এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, কোনো সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে ওই নাইটক্লাবটি চালানো হচ্ছিল। নিরাপত্তার একাধিক বিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে মালিকপক্ষের বিরুদ্ধে। বর্তমানে আঞ্জুনা পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *