গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বুকিংয়ের নিয়মে বদল, বিপাকে সাধারণ মানুষ

গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বুকিংয়ের নিয়মে বদল, বিপাকে সাধারণ মানুষ

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে দেশে রান্নার গ্যাসের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম একধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি করেছে কেন্দ্র। ফলে ৮৭৯ টাকার সিলিন্ডার এখন বিকোচ্ছে ৯৩৯ টাকায়। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪.৫০ টাকা বেড়ে হয়েছে ১৯৯০ টাকা, যার জেরে রেস্তোরাঁ ও হোটেল ব্যবসায় খরচ বাড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

গ্যাসের কালোবাজারি রুখতে এবং মজুত ভাণ্ডারে ভারসাম্য বজায় রাখতে বুকিংয়ের নিয়মেও বড় বদল আনা হয়েছে। এখন থেকে ২১ দিনের পরিবর্তে ২৫ দিন অন্তর রান্নার গ্যাস বুকিং করা যাবে। মূলত জোগানে ঘাটতির আশঙ্কায় গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ‘প্যানিক বুকিং’ বা ঘনঘন গ্যাস সংগ্রহের প্রবণতা কমাতেই কেন্দ্রীয় সরকার এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানের সংকটময় পরিস্থিতিতে তেল কো ম্পা নিগুলো গৃহস্থালির গ্যাসের জোগান স্বাভাবিক রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে। বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে কড়াকড়ি শুরু হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি হোটেল ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ইজরায়েল-ইরান যুদ্ধের মেয়াদ আরও দীর্ঘায়িত হলে আগামী দিনে জ্বালানি গ্যাসের জোগান এবং বাজারমূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *