গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মমতার বিক্ষোভের পাল্টা জবাব মিঠুনের
March 7, 20262:12 pm

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা রবিবার প্রতিবাদ মিছিলের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, যুদ্ধের পরিস্থিতির কারণে বিশ্বজুড়েই জ্বালানির সংকট ও মূল্যবৃদ্ধি স্বাভাবিক। মুখ্যমন্ত্রী জেনেবুঝেই রাজনীতির স্বার্থে এই পরিস্থিতির দায় কেন্দ্রের ওপর চাপাতে চাইছেন বলে তিনি অভিযোগ করেন।
পাশাপাশি মিঠুন দাবি করেন, বাংলায় বিজেপির জনসমর্থন ক্রমশ বাড়ছে এবং আসন্ন নির্বাচনে দলের ভালো ফলের সম্ভাবনা রয়েছে। তিনি রাজ্যে শাসক দলের বিরুদ্ধে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ তুলে কর্মী-সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।