গ্যাসের হাহাকার মেটাতে ময়দানে মুখ্যমন্ত্রী! সাধারণ মানুষের ভোগান্তি রুখতে নবান্নে জরুরি বৈঠক

গ্যাসের হাহাকার মেটাতে ময়দানে মুখ্যমন্ত্রী! সাধারণ মানুষের ভোগান্তি রুখতে নবান্নে জরুরি বৈঠক

দেশজুড়ে রান্নার গ্যাসের চরম সঙ্কট এবং বুকিংয়ের ২৫ দিন পর সিলিন্ডার পাওয়ার কেন্দ্রীয় ঘোষণায় উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরাহা দিতে এবং কালোবাজারি রুখতে আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই এই পরিস্থিতির জন্য কেন্দ্রকে তীব্র আক্রমণ করে তিনি জানান, কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে গ্যাসের দাম বাড়ানো এবং জোগান কমিয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষ দিশেহারা।

বৃহস্পতিবারের এই বিশেষ বৈঠকে পরিস্থিতির মোকাবিলায় একটি নির্দিষ্ট এসওপি (SOP) তৈরি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে গ্যাসের এই কৃত্রিম সঙ্কটকে কাজে লাগিয়ে যাতে কেউ কালোবাজারি করতে না পারে, সেজন্য পুলিশ ও প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্য সরকার ভর্তুকি দিতে চাইলেও জোগানের অভাবে তা কার্যকর করা কঠিন হয়ে পড়ছে। এই অব্যবস্থার প্রতিবাদে আগামী সোমবার কলকাতায় বড়সড় মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

গ্যাসের দাম বাড়ায় ইতিমধ্য়েই অটো ভাড়া বৃদ্ধি এবং রেস্তরাঁ বন্ধ হওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। আমজনতার স্বার্থে বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিশ্চিত করতেই আজকের এই প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *