গ্যাস সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট

গ্যাস সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট

তীব্র গ্যাস সংকটের জেরে দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের জন্য তৈরি প্রসাদের পরিমাণে বড়সড় কাটছাঁট করা হলো। রান্নার জ্বালানির জোগান কমে যাওয়ায় মন্দির কর্তৃপক্ষ এই সাময়িক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে মজুত থাকা গ্যাস ও কাঠের সাহায্যেই কোনোমতে প্রভুর ভোগ নিবেদন ও প্রসাদ তৈরির কাজ চালানো হচ্ছে।

দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, আগে যেখানে প্রতিদিন গড়ে ১০০০ থেকে ১২০০ মানুষের জন্য প্রসাদ তৈরি করা হতো, এখন তা কমিয়ে মাত্র ২০০ থেকে ২৫০ জনে নামিয়ে আনা হয়েছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় অনেক ভক্তই এখন প্রসাদ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

মন্দির কর্তৃপক্ষের আশা, রান্নার গ্যাসের জোগান দ্রুত স্বাভাবিক হলে প্রসাদ বিতরণের পরিমাণ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। আপাতত সীমিত সম্পদের মাধ্যমেই মন্দিরের দৈনন্দিন সেবাকার্য পরিচালনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *