গ্যাস সংকটে নাজেহাল মানুষ, ঠিক তখনই সিলিন্ডার বিলির প্রতিশ্রুতি—কাকে টার্গেট করছেন বিজয়?

গ্যাস সংকটে নাজেহাল মানুষ, ঠিক তখনই সিলিন্ডার বিলির প্রতিশ্রুতি—কাকে টার্গেট করছেন বিজয়?

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন অভিনেতা-রাজনীতিবিদ তথা টিভিকে (TVK) সুপ্রিমো থলপতি বিজয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট গ্যাস সংকটের আবহে সাধারণ মানুষের মন জয়ে একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করেছেন তিনি। বিজয় প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর দল ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে বছরে ৬টি করে রান্নার গ্যাসের সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

নারীদের ক্ষমতায়নে বিশেষ জোর দিয়ে বিজয় ‘অন্নপূর্ণি সুপার ৬’ প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় ৬০ বছরের ঊর্ধ্বের মহিলারা প্রতি মাসে ২,৫০০ টাকা ভাতা পাবেন। এছাড়াও নবদম্পতিদের জন্য ৮ গ্রাম সোনা এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মূলত নিম্ন ও মধ্যবিত্ত ভোটারদের আর্থিক বোঝা কমাতেই এই রণকৌশল সাজিয়েছেন এই তারকা নেতা।

শিক্ষাক্ষেত্রেও বড় ঘোষণা করেছে বিজয়ের দল। স্কুলছুট রুখতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের উন্নত মানের শিক্ষার পাশাপাশি অভিভাবকদের বছরে ১৫,০০০ টাকা করে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে বিজয়ের এই ‘বাজেট ফ্রেন্ডলি’ প্রতিশ্রুতিগুলো ভোটমুখী তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *