চড়া সুদের টোপ দিয়ে শান্তিপুরে কোটি টাকা নিয়ে চম্পট চিটফান্ড সংস্থা

চড়া সুদের টোপ দিয়ে শান্তিপুরে কোটি টাকা নিয়ে চম্পট চিটফান্ড সংস্থা

স্বল্প সঞ্চয়ে বেশি লাভের আশায় সর্বস্বান্ত শান্তিপুরের শতাধিক মহিলা। দুই বছর ধরে জমানো টাকা নিয়ে রাতারাতি উধাও ‘অগ্রগতি ওয়েলফেয়ার সোসাইটি’ নামক সংস্থাটি। চলতি মাসেই জমানো টাকা সুদসহ ফেরত পাওয়ার কথা ছিল গ্রাহকদের, কিন্তু তার আগেই অফিসে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে সংস্থার কর্ণধার ও কর্মীরা।

ভুক্তভোগীদের দাবি, মাঠপাড়া ও চৈতন্যপল্লি এলাকার মহিলারা সাপ্তাহিক কিস্তিতে এই সংস্থায় টাকা জমা রাখতেন। বিশ্বাস জেতাতে শুরুতে কয়েকজনকে ঋণও দিয়েছিল সংস্থাটি। তবে আসল টাকা ফেরতের সময় আসতেই প্রতারণার ছক সামনে আসে। বর্তমানে সংস্থার কর্মীদের ফোন বন্ধ থাকায় দিশেহারা মহিলারা শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *