চলতি সপ্তাহেই কি প্রকাশিত হচ্ছে প্রথম ভোটার তালিকা, জানুন সুব্রত গুপ্তের বয়ান
March 18, 20269:05 am

রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ নিয়ে বড়সড় আপডেট দিলেন নির্বাচন কমিশনের প্রধান পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি জানান যে আগামী শুক্রবার বা শনিবারের মধ্যেই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা জনসমক্ষে আসতে পারে। এখন পর্যন্ত প্রায় ২০ লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
অন্যদিকে ট্রাইব্যুনাল গঠন নিয়েও তৎপরতা শুরু হয়েছে। সুব্রত গুপ্ত জানিয়েছেন যে ট্রাইব্যুনালের জন্য মনোনীত সদস্যদের নাম আগামী দুই-তিন দিনের মধ্যে হাইকোর্ট থেকে জানানো হবে। সেই তালিকা হাতে পাওয়ার পরেই পরবর্তী কর্মপন্থা নির্ধারণে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।