চলন্ত স্কুটি থেকেই চলত তরুণীদের শ্লীলতাহানি, শিলিগুড়িতে অবশেষে পুলিশের জালে সেই ‘রোমিও’

চলন্ত স্কুটি থেকেই চলত তরুণীদের শ্লীলতাহানি, শিলিগুড়িতে অবশেষে পুলিশের জালে সেই ‘রোমিও’

শিলিগুড়ির রাস্তায় একা পেলেই মহিলাদের ওপর ঝাঁপিয়ে পড়ত এই স্কুটি চালক। বেশ কিছু দিন ধরে শহরজুড়ে আতঙ্ক ছড়ানোর পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চয়নপাড়ার বাসিন্দা স্বর্ণেন্দু মণ্ডল।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক তার স্কুটি নিয়ে শহরের নির্জন গলি বা ফাঁকা রাস্তায় ওত পেতে থাকত। কোনো মহিলাকে একা দেখলেই পিছু নিত সে এবং সুযোগ বুঝে অশালীন আচরণ করে দ্রুত চম্পট দিত। গত ১৯ মার্চ হাকিমপাড়া এলাকায় এক কলেজছাত্রী একই ভাবে হেনস্থার শিকার হন। লোকলজ্জার ভয় কাটিয়ে ওই ছাত্রী শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করতেই বেরিয়ে আসে আসল সত্য। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আরও অনেক মহিলা এই যুবকের লালসার শিকার হয়েছেন।

অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং গোপন সূত্রে খবর পেয়ে জলপাইমোড় এলাকা থেকে স্বর্ণেন্দুকে গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তার ব্যবহৃত স্কুটিটি। ধৃতকে ইতিমত্যেই শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। শহরের অন্য কোথাও সে এমন কাণ্ড ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই গ্রেপ্তারি সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *