চশমা থেকে বার্ষিক চেকআপ, মন্ত্রীদের যথেচ্ছ চিকিৎসার বিলে এবার রাশ টানলেন মমতা
March 25, 20265:47 am

এবার থেকে আর চাইলেই বাইরের রাজ্যে চিকিৎসা নয়, মন্ত্রীদের জন্য নয়া নিয়ম নবান্নের। সরকারি কোষাগারের টাকা বাঁচাতে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে নিতে হবে খোদ মুখ্যমন্ত্রীর লিখিত অনুমতি। অতীতে চশমার বিল বা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা নিয়ে তৈরি হওয়া বিতর্ক এড়াতে এই কঠোর গাইডলাইন জারি করল রাজ্য সরকার।
নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা এই সুবিধা পেলেও খরচের স্বচ্ছতা বজায় রাখতে কড়াকড়ি করা হয়েছে। নিবন্ধিত বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসার খরচ সরকার বহন করলেও ভিনরাজ্যের ক্ষেত্রে নিয়মের বেড়াজাল আরও শক্ত করল স্বরাষ্ট্র দফতর। মূলত চিকিৎসার নামে বিপুল ব্যয়ের লাগাম টানতেই নবান্নের এই নয়া পদক্ষেপ।