চাঁদের পথে মহাকাশচারীদের রাজকীয় ভোজ: পাউরুটি নিষিদ্ধ হলেও মেনুতে আম ও ৪৩ কাপ কফি

চাঁদের পথে মহাকাশচারীদের রাজকীয় ভোজ: পাউরুটি নিষিদ্ধ হলেও মেনুতে আম ও ৪৩ কাপ কফি

নাসার আর্টেমিস-টু অভিযানে চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়া চার মহাকাশচারীর জন্য তৈরি করা হয়েছে বিশেষ এক খাদ্যতালিকা। দশ দিনের এই সফরে পাউরুটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কারণ মাইক্রোগ্র্যাভিটিতে এর গুঁড়ো মহাকাশযানের যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। বিকল্প হিসেবে রাখা হয়েছে মেক্সিকান টর্টিলা। এছাড়া দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য খাবারগুলোকে ফ্রিজ-ড্রায়েড ও থার্মোস্টেবিলাইজড প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে।

অভিযানে মহাকাশচারীদের জন্য পানীয়র বিশেষ ব্যবস্থা রয়েছে, যেখানে মাথাপিছু সর্বোচ্চ ৪৩ কাপ কফি বরাদ্দ করা হয়েছে। তালিকার বৈচিত্র্য বাড়াতে রাখা হয়েছে ম্যাঙ্গো-পিচ স্মুদি, গ্রিন টি ও চকোলেট ড্রিঙ্ক। এছাড়া স্বাদের ভিন্নতা আনতে পাঁচ ধরনের ঝাল সস, ম্যাপল সিরাপ, পিনাট বাটার ও মধুর মতো অনুষঙ্গও ওরিয়ন ক্যাপসুলে যুক্ত করা হয়েছে।

মূল খাবারে থাকছে বারবিকিউ বিফ ব্রিসকেট, ব্রেকফাস্ট সসেজ ও ব্লুবেরি গ্রানোলা। ফলের মধ্যে পাকা আম এবং মিষ্টান্ন হিসেবে পুডিং ও কেক রাখা হয়েছে। মহাকাশচারী রিড ওয়াইজ়মান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কখ ও জেরেমি হ্যানসেন আগেভাগেই এই স্বাদ পরীক্ষা করে নিয়েছেন। প্রত্যেকের শারীরিক অবস্থা ও ওজন অনুযায়ী পুষ্টির মান বজায় রেখে এই রাজকীয় মেনু সাজানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *