চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই নদীয়ায় কেন্দ্রীয় বাহিনী

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই নদীয়ায় কেন্দ্রীয় বাহিনী

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগের দিনই নদীয়ার তাহেরপুরে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার বিকেলে বীরনগর কবি নবীনচন্দ্র সেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আধা সামরিক বাহিনীর এক কো ম্পা নি জওয়ান এসে পৌঁছেছে। বিধানসভা ভোটের প্রাক্কালে কমিশনের নির্দেশে নিরাপত্তা জোরদার করতেই এই মোতায়েন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই রাজ্যে ২৪০ কো ম্পা নি বাহিনী আসছে। ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি মিলিয়ে মোট ৪৮০ কো ম্পা নি বাহিনী রাজ্যজুড়ে মোতায়েন করা হবে। সুষ্ঠু ভোট প্রক্রিয়া সম্পন্ন করাই কমিশনের মূল লক্ষ্য।

শনিবার সকাল থেকে জেলাশাসকের দপ্তর, ব্লক অফিস এবং বুথ স্তরে ৭.০৮ কোটি ভোটারের এই তালিকা দেখা যাবে। সাধারণ মানুষ অনলাইনেও নিজেদের নাম যাচাই করতে পারবেন। নির্বাচন কমিশনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *