চেন্নাইয়ে ধরা পড়ল শিলিগুড়ির পলাতক গৃহশিক্ষক, পুলিশের ভূমিকা নিয়ে সরব শঙ্কর ঘোষ

চেন্নাইয়ে ধরা পড়ল শিলিগুড়ির পলাতক গৃহশিক্ষক, পুলিশের ভূমিকা নিয়ে সরব শঙ্কর ঘোষ

শিলিগুড়ির গুড়ুংবস্তি এলাকায় নাবালিকা কিশোরীর রহস্যমৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলিকে চেন্নাই থেকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর সপরিবারে আত্মগোপন করা আমিরকে প্রায় ২৫০০ কিলোমিটার পথ ধাওয়া করে পাকড়াও করে প্রধান নগর থানার বিশেষ দল। বর্তমানে ধৃতকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সোমবার তাকে আদালতে পেশ করা হবে।

অভিযুক্ত গ্রেফতার হলেও পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, অদৃশ্য রাজনৈতিক চাপের কারণেই এই গ্রেফতারে দীর্ঘ সময় লেগেছে। শঙ্কর ঘোষের দাবি, সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে পড়েই পুলিশ সক্রিয় হতে বাধ্য হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান।

নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি বিবেচনায় এবং মূল অভিযুক্ত গ্রেফতার হওয়ায় আগামীকাল বঙ্গীয় হিন্দু মহামঞ্চের ডাকা বনধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন শঙ্কর ঘোষ। নির্বাচনের চেয়ে মানবিকতা ও বিচার পাওয়া বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি গত পাঁচ দিন নির্বাচনী প্রচার বন্ধ রেখেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *