চেলসির ‘সেন্টার সার্কেল হাডল’, মনস্তাত্ত্বিক কৌশল নাকি নিছক কুসংস্কার?

চেলসির ‘সেন্টার সার্কেল হাডল’, মনস্তাত্ত্বিক কৌশল নাকি নিছক কুসংস্কার?

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির ফুটবলারদের নতুন কৌশল ‘সেন্টার সার্কেল হাডল’ বর্তমানে ফুটবল মহলে বিতর্কের কেন্দ্রে। প্রতিটি হাফ শুরুর আগে মাঠের ঠিক মাঝখানে ফুটবলারদের এই জটলা বিপক্ষ দল ও সমর্থকদের ক্রমাগত তিতিবিরক্ত করছে। লিয়াম রোজেনিয়রের শিষ্যদের এই আচরণকে ধারাভাষ্যকাররা ‘হাস্যকর’ বলে আখ্যা দিলেও, নাপোলির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ জয়ের পর থেকেই এই প্রথা পালন করছে ব্লুজরা।

কোচ রোজেনিয়র জানিয়েছেন, এটি কোনো পরিকল্পিত ছক নয় বরং খেলোয়াড়দের নিজস্ব সিদ্ধান্ত, যার নেপথ্যে ক্লাবের প্লেয়ার সাপোর্ট অফিসার উইলি আইসারের ভূমিকা থাকতে পারে। গত ১০ ম্যাচে এই কৌশলের পর চেলসির পারফরম্যান্সও বেশ সন্তোষজনক—ছয়টি জয় ও দুটি ড্র। অ্যাস্টন ভিলার মতো দলগুলো একে প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরির সস্তা হাতিয়ার হিসেবে দেখলেও, চেলসি একে দলের ঐক্যবদ্ধ থাকার প্রতীক হিসেবেই বিবেচনা করছে।

আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে পিএসজির মুখোমুখি হচ্ছে চেলসি। পার্ক দে প্রাঁসের উত্তপ্ত পরিবেশে চেলসি পুনরায় এই বিতর্কিত হাডল তৈরি করলে গ্যালারির প্রতিক্রিয়া কী হয়, এখন সেটাই দেখার। এই কৌশল কি সত্যিই লুই এনরিকের দলের মনোসংযোগে ব্যাঘাত ঘটাবে, নাকি কেবল একটি কুসংস্কার হিসেবেই থেকে যাবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *