চৈত্র সেলের বাজার কাঁপাচ্ছে রাজনীতির উত্তাপ! উত্তরে দিদি তো দক্ষিণে ভাইপোর হাই-ভোল্টেজ মেগা শো

চৈত্র সেলের বাজার কাঁপাচ্ছে রাজনীতির উত্তাপ! উত্তরে দিদি তো দক্ষিণে ভাইপোর হাই-ভোল্টেজ মেগা শো

নির্বাচনী রণডঙ্কা বাজতেই কোমর বেঁধে ময়দানে নামল জোড়াফুল শিবির। আজ থেকেই বাংলায় শুরু হচ্ছে হেভিওয়েট প্রচারের ধামাকা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা জনসভা, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনগর্জনের ডাক দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক দলের লক্ষ্য স্পষ্ট— উত্তর থেকে দক্ষিণ, এক ইঞ্চি জমিও প্রতিপক্ষকে ছাড়তে নারাজ তারা।

ভোটের উত্তাপের মাঝেই কমিশনের বড় পদক্ষেপ। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। এর আগেই পুলিশ ও প্রশাসনের শীর্ষস্তরে রদবদল ঘটিয়ে কড়া বার্তার ইঙ্গিত দিয়েছে কমিশন। এদিকে রাজনীতির ময়দানের পাশাপাশি আবহাওয়াতেও বড় বদলের সঙ্কেত। চৈত্র আসতেই বৃষ্টির ভ্রুকুটি থাকলেও গরমের দাপট কমছে না। ২০২৬-এর প্রথম বড় কালবৈশাখীর পূর্বাভাসে কাঁপছে বাংলা। উত্তরবঙ্গের তিন জেলায় জারি হয়েছে সতর্কতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *