চোটে জর্জরিত রিয়াল, আত্মবিশ্বাস নিয়ে মাঠে ম্যানচেস্টার সিটি

চোটে জর্জরিত রিয়াল, আত্মবিশ্বাস নিয়ে মাঠে ম্যানচেস্টার সিটি

চোটে জর্জরিত রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে নামার আগে রিয়াল কোচ আলবারো আর্বেলোয়াকে এই প্রশ্নের সামনেই বেশি পড়তে হচ্ছে। কিভাবে আটকাবেন ম্যানচেস্টার সিটিকে? এই নিয়েই চিন্তায় রিয়াল কোচ। শেষ ১৬ উঠতে গেলে আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে চোটের জন্য এখনো প্রাক্টিসে নেই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে।

হাঁটুর ব্যাথার জন্য আপাতত তিনি মাঠের বাইরে।

আলবারো কারেরাস খেলতে পারবেন না কাফ মাসলে চোটের জন্য। এ ছাড়া জুড বেলিংহ্যাম, এদের মিলিতাও, রদ্রিগো গোয়েস, দানি সেবায়োস এবং ডেভিড আলাবার চোট এখনও সারেনি। ফলে বেশ চাপের মধ্যে দিয়ে শুরু করবে রিয়াল মাদ্রিদ। যদিও কোচের মতে এখানে সবাই তারকা। ফলে ভিনিসিয়াস জুনিয়র, আর্দা গুলেরদের সামনে আজকে কঠিন চ্যালেঞ্জ। ২০ জানুয়ারী নরওয়ের বোডা গ্লিম্টের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে হারের পরে পেপ গুয়ার্দিওলার সিটি হারেনি একটিও ম্যাচ।

১১টি ম্যাচে ২টি মাত্র ড্র। ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসির কাছে বিধ্বস্ত হয়েছিল পিএসজি। বুধবার তাদের বদলের ম্যাচ রয়েছে। এই মুহূর্তে লুইস এনরিকের টিমের ফর্মও খুব ভালো নয়। গত সপ্তাহেই মোনাকোর বিরুদ্ধে হেরেছে তারা। চেলসিতে আবার দারুণ ফর্মে জোয়াও পেদ্রো। ক্লাব বিশ্বকাপ ফাইনালে পিএসজির বিরুদ্ধে একটি গোলও ছিল পেদ্রোর। ফলে আজকে ফুটবল প্রেমীদের নজর থাকবে বোডা গ্লিম্টের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *