ছাঁটাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বেতন বৃদ্ধি ও ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব, তথ্যপ্রযুক্তি কর্মীর অভিজ্ঞতায় তোলপাড় নেটদুনিয়া

ছাঁটাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বেতন বৃদ্ধি ও ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব, তথ্যপ্রযুক্তি কর্মীর অভিজ্ঞতায় তোলপাড় নেটদুনিয়া

টেক ইন্ডাস্ট্রিতে লাগাতার ছাঁটাইয়ের আবহে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া। মোহালির এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে প্রথমে কাজ থেকে বরখাস্ত করে তাঁর কো ম্পা নি, কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই তাঁকে পুনরায় নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। তবে এই প্রস্তাবের সঙ্গে ছিল এক অদ্ভুত শর্ত। রেডডিট (Reddit) প্ল্যাটফর্মে নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভুক্তভোগী ওই কর্মী জানান, গত ৩১শে মার্চ আচমকা একটি মিটিং ডেকে কো ম্পা নির ২০ জনের পুরো টিমকে ছাঁটাইয়ের কথা জানানো হয়। কর্তৃপক্ষের দাবি ছিল, পর্যাপ্ত প্রজেক্ট এবং অর্থ না থাকায় তাঁদের পক্ষে কর্মীদের রাখা সম্ভব নয়। কিন্তু এর কিছুক্ষণ পরেই ওই তরুণকে আলাদা করে ডেকে একটি ‘স্পেশাল ডিল’ দেওয়া হয়। বলা হয়, তিনি চাইলে বাড়ি থেকে কাজ (WFH) করতে পারেন এবং তাঁর পূর্বতন ২৩,০০০ টাকা বেতনের সঙ্গে অতিরিক্ত ২,০০০ টাকা বাড়ানো হবে। তবে শর্ত হলো, একা হাতেই ফুল স্ট্যাক এবং মোবাইল ডেভেলপমেন্টের সমস্ত কাজ সামলাতে হবে।

মাত্র ৮ মাসের অভিজ্ঞতা সম্পন্ন ওই তরুণ বাধ্য হয়ে প্রস্তাবটি গ্রহণ করলেও নেটিজেনরা কো ম্পা নির এই আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকের মতে, খরচ কমাতে একটি পুরো টিমের কাজ একাই একজনের ওপর চাপিয়ে দিয়ে সুযোগ নিচ্ছে সংস্থাটি। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, মৌখিক আশ্বাসে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বর্তমানে এই ঘটনাটি কর্মক্ষেত্রে শোষণের এক নতুন উদাহরণ হিসেবে নেটদুনিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *