জমির লোভে অন্ধ বড় ভাই! নিজের ভাইকেই অ্যাসিডে ঝলসে কুপিয়ে খুনের চেষ্টা

জমির লোভে অন্ধ বড় ভাই! নিজের ভাইকেই অ্যাসিডে ঝলসে কুপিয়ে খুনের চেষ্টা

জমির বিবাদে চরম নৃশংসতা বারুইপুরে। নিজের সহোদর ভাইয়ের গায়ে অ্যাসিড ঢেলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদা মমতাজ খান ও তার পরিবারের বিরুদ্ধে। শনিবার রাতে যোগীবটতলা এলাকায় এই হাড়হিম করা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আহত যুবক টোটন খান বর্তমানে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় সূত্রে খবর, পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। অভিযোগ, শনিবার রাতে মমতাজ খানের স্ত্রী, জামাই ও প্রতিবেশীসহ ছয়জন মিলে অতর্কিতে টোটনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপ মারার পাশাপাশি তার ওপর অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ।

গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় টোটনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পালানোর সময় অভিযুক্তদের ধরে ফেলেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বর্তমানে অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *