জম্মুর সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের ছক পাক মদতপুষ্টদের, সেনার তৎপরতায় ব্যর্থ বড় ছক

জম্মুর সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের ছক পাক মদতপুষ্টদের, সেনার তৎপরতায় ব্যর্থ বড় ছক

জম্মুর ভীম্বর গলি সেক্টরে নিয়ন্ত্রণরেখা দিয়ে ভারতে অনুপ্রবেশের একটি বড় চেষ্টা নস্যাৎ করেছে ভারতীয় সেনাবাহিনী। গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক ছিলেন হোয়াইট নাইট কোরের জওয়ানরা। আধুনিক ড্রোন প্রযুক্তির সাহায্যে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র জঙ্গিদের গতিবিধি শনাক্ত করার পরই বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনার কড়া প্রতিরোধের মুখে পড়ে প্রাণ বাঁচাতে অনুপ্রবেশকারীরা দ্রুত পাক অধিকৃত কাশ্মীরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।

সীমান্তে বর্তমানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শীতের মরসুম শেষে বরফ গলতে শুরু করায় অনুপ্রবেশের ঝুঁকি বাড়ে, তাই নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা রুখতে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *