জয় শ্রীরাম না বলায় হায়দরাবাদে গ্রেফতার নন্দীগ্রামের দম্পতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ফিরলেন ঘরে

জয় শ্রীরাম না বলায় হায়দরাবাদে গ্রেফতার নন্দীগ্রামের দম্পতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ফিরলেন ঘরে

হায়দরাবাদে বন্দি দশা থেকে মুক্তি পেলেন নন্দীগ্রামের শেখ মহিদুল ও তাঁর স্ত্রী সর্বানু বিবি। স্রেফ বাংলা ভাষায় কথা বলা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে তাঁদের বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করেছিল হায়দরাবাদ পুলিশ। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ তৎপরতায় অবশেষে বুধবার জেলমুক্ত হলেন এই পরিযায়ী শ্রমিক দম্পতি।

নন্দীগ্রামের ৭ নম্বর জালপাই গ্রামের বাসিন্দা এই দম্পতি হায়দরাবাদের একটি হোটেলে পরিচারকের কাজ করতেন। গত ১২ জানুয়ারি পুলিশ তাঁদের আটক করে। অভিযোগ, তাঁদের জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার চেষ্টা করা হয়। কিন্তু নিজেদের অবস্থানে অনড় থেকে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে পুলিশ তাঁদের গ্রেফতার করে।

বিজেপি শাসিত প্রশাসনের এই অতিসক্রিয়তা এবং বাঙালি বিদ্বেষী প্রচারের শিকার হওয়া এই দম্পতি স্থানীয় বিধায়ক তথা বিরোধী দলনেতার থেকে কোনও সাহায্য পাওয়ার আশা ত্যাগ করেছিলেন। বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই তিনি দ্রুত পদক্ষেপ করেন এবং তাঁদের আইনি সহায়তার ব্যবস্থা করেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর ওই দম্পতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *