জাতীয় ও রাজ্য নির্বাচন কমিশনের সমন্বয়ে নতুন নির্বাচনী কাঠামোর প্রস্তাব

জাতীয় ও রাজ্য নির্বাচন কমিশনের সমন্বয়ে নতুন নির্বাচনী কাঠামোর প্রস্তাব

দীর্ঘ ২৭ বছর পর নয়াদিল্লির ভারত মণ্ডপমে রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) আবহে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের আইনের সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের আইনের সমন্বয় সাধনের প্রস্তাব দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোটার তালিকা তৈরি এবং নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য ও কেন্দ্রের মধ্যে একটি কার্যকর আইনি কাঠামো তৈরির ওপর জোর দেন কমিশনাররা। পশ্চিমবঙ্গের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য।

নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুসংহত করতে রাজ্যগুলোর দেওয়া প্রস্তাবগুলো খতিয়ে দেখবে আইন ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি বিশেষ দল। আগামী তিন মাসের মধ্যে এই সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গণতন্ত্র রক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে প্রতি বছর এই ধরনের সমন্বয় বৈঠক আয়োজিত হবে বলে কমিশন জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *