জাতীয় পতাকা অবমাননার অভিযোগ: আইনি বিপাকে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ: আইনি বিপাকে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপনের মাঝে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। পুণের শিবাজি নগর থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওয়াজিদ খান নামে এক আইনজীবী। অভিযোগকারীর দাবি, বিশ্বজয়ের উল্লাসে হার্দিক জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

অভিযোগকারী আইনজীবীর মতে, উদযাপনের সময় হার্দিক জাতীয় পতাকা গায়ে জড়িয়ে এমন কিছু আচরণ করেছেন যা ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ২ নম্বর ধারার লঙ্ঘন। বিশেষ করে পতাকা গায়ে জড়িয়ে শুয়ে পড়ার ঘটনাটিকে পতাকার প্রতি চরম আসাম্মান হিসেবে দেখছেন তিনি। এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

পারিবারিক জীবনে নতুন অধ্যায় শুরুর মুহূর্তেই এই বিতর্কে বিদ্ধ হলেন তারকা ক্রিকেটার। সম্প্রতি মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন ও বিয়ের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই এই আইনি অভিযোগ নতুন করে শোরগোল ফেলেছে ক্রিকেট মহলে। পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *