জাদ্দু কা সাত্তু এবার জাতীয় ময়দানে প্রোটিনের জোয়ার আনতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রবীন্দ্র জাদেজা

পূর্ব ভারতের সীমানা ছাড়িয়ে এবার জাতীয় স্তরে আধিপত্য বিস্তারে কোমর বেঁধে নামল ‘গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড’। সম্প্রতি কলকাতার এক বিলাসবহুল হোটেলে ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আধুনিক প্রজন্মের কাছে ছাতুকে একটি প্রাকৃতিক ও প্রোটিনসমৃদ্ধ শক্তিদায়ক খাবার হিসেবে জনপ্রিয় করে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
সংস্থার নয়া বিজ্ঞাপনী প্রচার ‘জাদ্দু কা সাত্তু’-তে জাদেজার মাঠের লড়াইয়ের সঙ্গে ছাতুর পুষ্টিগুণের মেলবন্ধন ঘটানো হয়েছে। বিজ্ঞাপনী সংস্থা ‘লো লিন্টাস’-এর তৈরি এই প্রচারে ছাতুর ঐতিহ্যকে বিশ্বজনীন রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সংস্থার অধিকর্তা দেবাংশ মিমানি জানান, প্রিজারভেটিভ-মুক্ত গুণমান বজায় রেখে ভারতের নিজস্ব এই প্রাকৃতিক শক্তির উৎসকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলাই তাঁদের মূল উদ্দেশ্য।
পশ্চিমবঙ্গ ও ওড়িশায় শক্ত ভিত গড়ার পর এবার দিল্লি, বারাণসী এবং উত্তর-পূর্ব ভারতের বাজার ধরার বড়সড় পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। আধুনিক প্যাকেজিংয়ের মাধ্যমে ই-কমার্স এবং রিটেল—উভয় মাধ্যমেই পণ্যটি এখন থেকে সহজেই মিলবে। দেশীয় ঐতিহ্যকে বিজ্ঞাপনের চাকচিক্যে নতুনভাবে তুলে ধরার এই প্রয়াস ভারতীয় খাদ্য বাজারে এক নয়া নজির সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।