‘জামাতের প্রোডাক্ট হাদি জঙ্গি!’ দাবি ধৃত ফয়জলের, খুনের দায় অস্বীকার

‘জামাতের প্রোডাক্ট হাদি জঙ্গি!’ দাবি ধৃত ফয়জলের, খুনের দায় অস্বীকার

বিধাননগর মহকুমা আদালতে পেশের সময় চাঞ্চল্যকর মন্তব্য করলেন ওসমান হাদি খুনের মূল অভিযুক্ত ফয়জল করিম মাসুদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সপাটে খুনের দায় অস্বীকার করে ফয়জল দাবি করেন, হাদি আসলে জামাতের তৈরি একজন জঙ্গি। এই হত্যাকাণ্ডের পিছনে জামাত-বিএনপির গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সিসিটিভি ফুটেজ প্রসঙ্গে ফয়জল সাফ জানান, তাকে কোথাও গুলি চালাতে দেখা যায়নি। গত ১২ ডিসেম্বর বাংলাদেশে আক্রান্ত হওয়ার পর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তরুণ নেতা ওসমান হাদির। এই ঘটনায় বনগাঁ-বাগদা রোড থেকে ফয়জল ও আলমগিরকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। ধৃতদের আগামী ২ এপ্রিল পর্যন্ত পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, এই স্পর্শকাতর মামলার তদন্তভার এবার এনআইএ গ্রহণ করতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *