জিমের সামনে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে ঝাঁঝরা করে দিল হেলমেটধারী দুষ্কৃতীরা
March 19, 20267:44 pm

চণ্ডীগড়ের সেক্টর ৯এ এলাকায় একটি জিমের সামনে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন প্রপার্টি ডিলার চরণ প্রীত সিংহ। বুধবার জিম থেকে বেরিয়ে নিজের গাড়িতে ওঠার সময় বাইকে আসা হেলমেটধারী দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে সাত-আট রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই দুঃসাহসিক হামলায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ একে সুপরিকল্পিত খুন বলে ধারণা করছে। গ্যাংস্টার লাকি পাতিয়াল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিহতের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ এনেছে। নিহতের বিরুদ্ধেও অতীতে অপরাধমূলক মামলা ছিল বলে জানা গেছে। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালাচ্ছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দানা বেঁধেছে গভীর উদ্বেগ।