জুবিন গর্গের মৃত্যু নিছকই দুর্ঘটনা নাকি গভীর ষড়যন্ত্র? সিঙ্গাপুর আদালতের রায়ে তোলপাড় বিনোদন দুনিয়া
March 25, 20266:03 pm

অকালপ্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু রহস্যের অবসান ঘটাল সিঙ্গাপুরের আদালত। দীর্ঘ ছয় মাসের তদন্ত শেষে জানানো হয়েছে, শিল্পীর মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। ইয়ট থেকে সমুদ্রে নামার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করেছিলেন বলেই তদন্তে উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিঙ্গাপুর কোস্ট গার্ডের রিপোর্টের ভিত্তিতে আদালত এই ঘটনাকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবেই চিহ্নিত করেছে। জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ অতীতে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করলেও আদালতের এই রায়ে আপাতত সেই বিতর্কের অবসান ঘটল।