জুয়ার চালে স্ত্রীকে বাজি রেখে হারল স্বামী! তারপর আটজনের নারকীয় লালসার শিকার তরুণী

উত্তরপ্রদেশের বাগপতে ঘটে যাওয়া এক শিউরে ওঠা ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচারের শিকার হওয়া এক গৃহবধূকে জুয়ায় বাজি ধরেন তাঁর মদ্যপ স্বামী দানিশ। খেলায় হেরে যাওয়ার পর একে একে আটজন ব্যক্তি ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
পৈশাচিকতার এখানেই শেষ নয়। নির্যাতিতার দাবি, তাঁর নিজের শ্বশুর ইয়ামিন, ভাসুর শাহিদ এবং ননদাই শাকিনও তাঁকে দিনের পর দিন যৌন নির্যাতন করেছে। এমনকি গর্ভবতী হওয়ার পর তাঁকে জোরপূর্বক গর্ভপাত করিয়ে পায়ে অ্যাসিড ঢেলে নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টাও করা হয়।
পথচারীদের সহায়তায় প্রাণে বেঁচে ফেরা ওই নারী এখন ন্যায়বিচারের আশায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। বিনৌলি থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে। প্রশাসন কড়া পদক্ষেপের আশ্বাস দিলেও এই ঘটনা নারী নিরাপত্তা ও পণপ্রথার অন্ধকার দিকটিকে আবারও নগ্ন করে দিয়েছে।