জেইউপি প্রধান হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
March 5, 20268:26 am

তৃণমূল কংগ্রেস ত্যাগ করে নতুন দল ‘জাস্টিস অ্যান্ড ইউনিটি পার্টি’ (জেইউপি) গড়া মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর ১২ সদস্যের একটি বিশেষ দল রেজিনগরে বিধায়কের বাসভবনে পৌঁছে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে।
প্রটোকল অনুযায়ী, এখন থেকে সর্বক্ষণ হুমায়ুন কবীরের সুরক্ষায় মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই নিরাপত্তা দলে একজন পরিদর্শক, একজন সহকারী পরিদর্শক এবং ১০ জন কনস্টেবল রয়েছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।