জোম্যাটোর খাবারে পকেটে টান, এক ধাক্কায় ১৯ শতাংশ খরচ বাড়ল

জোম্যাটোর খাবারে পকেটে টান, এক ধাক্কায় ১৯ শতাংশ খরচ বাড়ল

অনলাইনে খাবার অর্ডার করার অভ্যাস থাকলে এবার পকেটে বাড়তি চাপ সামলানোর প্রস্তুতি নিন। জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো তাদের প্ল্যাটফর্ম ফি এক লাফে ১৯.২ শতাংশ বাড়িয়ে দিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি অর্ডারে এখন থেকে ১২.৫ টাকার বদলে ১৪.৯ টাকা গুনতে হবে গ্রাহকদের। ২০ মার্চ থেকেই এই বর্ধিত দর কার্যকর হয়েছে।

সংস্থা সূত্রে খবর, রেস্তরাঁ পরিচালনা এবং ডেলিভারি খরচ সামাল দিতেই এই কঠিন সিদ্ধান্ত। পাশাপাশি বিনিয়োগকারীদের মুনাফার চাপও অন্যতম কারণ। উল্লেখ্য, জোম্যাটোর প্রধান প্রতিদ্বন্দ্বী সুইগিও বর্তমানে প্রায় একই হারে প্ল্যাটফর্ম ফি নিচ্ছে। রান্নার গ্যাসের ঘাটতি এবং রেস্তরাঁগুলোর ক্রমবর্ধমান খরচের মাঝে এই ফি বৃদ্ধি গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে ফি বাড়লেও শেয়ার বাজারে ইতিবাচক ফল পেয়েছে জোম্যাটোর মূল সংস্থা ইটারনাল লিমিটেড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *