জ্বালানি সংকট কাটাতে স্বস্তি হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতে পৌঁছাল আরও এলপিজি

জ্বালানি সংকট কাটাতে স্বস্তি হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতে পৌঁছাল আরও এলপিজি

যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়ায় অস্থিরতা ও হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় ভারতে তেল ও গ্যাসের আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই সংকটময় পরিস্থিতিতে সোমবার ৪৬ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাতের মুদ্রা বন্দরে নোঙর করে ভারতীয় ট্যাঙ্কার ‘শিবালিক’। এর পরপরই গভীর রাতে দেশের অপর ট্যাঙ্কার ‘নন্দাদেবী’ সমপরিমাণ জ্বালানি নিয়ে কান্ডলা বন্দরে পৌঁছালে দেশে রান্নার গ্যাসের জোগান নিয়ে স্বস্তি ফিরেছে।

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, দুটি ট্যাঙ্কারে মোট ৯২,৭১২ টন এলপিজি দেশে এসেছে। বর্তমানে হরমুজ প্রণালীর পশ্চিম দিকে আটকে থাকা আরও ২২টি ভারতীয় জাহাজকে নিরাপদে ফিরিয়ে আনতে জোর তৎপরতা শুরু হয়েছে। এই জাহাজগুলোতে এলপিজি, এলএনজি ও অপরিশোধিত তেল রয়েছে, যা দ্রুত খালাসের প্রক্রিয়া চলছে।

এদিকে, ভারতে আটক তিনটি ইরানি তেলবাহী জাহাজ ফেরত চাওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, ওই জাহাজগুলো ইরানের নয় এবং এ নিয়ে কোনো আলোচনা হয়নি। গত ৬ ফেব্রুয়ারি অবৈধ তেল পাচারের অভিযোগে ভারতের উপকূলরক্ষী বাহিনী মুম্বই উপকূলে জাহাজগুলি আটক করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *