জ্বালানি সংকট রুখতে বিকল্প পথে তেল আমদানি ভারতের, আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী

জ্বালানি সংকট রুখতে বিকল্প পথে তেল আমদানি ভারতের, আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী

ইরান যুদ্ধের আবহে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হলেও ভারতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত সরকার। বিশ্ববাজারে তেলের বড় অংশ এই পথ দিয়ে এলেও ভারত বর্তমানে বিকল্প পথ ব্যবহারে জোর দিচ্ছে।

সরকারি সূত্রে খবর, হরমুজ প্রণালী এড়িয়ে বর্তমানে ৪০টি দেশ থেকে ঘুরপথে তেল আনা হচ্ছে। রাশিয়ার পাশাপাশি আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও আমেরিকার মতো দেশগুলো থেকে আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে দেশের মোট চাহিদাই ৬০ শতাংশ জ্বালানি এই বিকল্প পথেই আসছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে কেন্দ্র।

ভারতের জ্বালানি আমদানির ক্ষেত্রটি আগের তুলনায় অনেক বিস্তৃত করা হয়েছে। আগে যা মাত্র ২৭টি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৪০টিতে দাঁড়িয়েছে। সস্তায় তেল পেতে রাশিয়ার ওপর নির্ভরতা ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে জ্বালানি আমদানির প্রায় ৭০ শতাংশই হরমুজ ক্ষেত্রের বাইরে থেকে আসবে, যা দেশের শক্তি নিরাপত্তা নিশ্চিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *