টাকা না দেওয়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, হাওড়ায় প্রোমোটার খুনে রণক্ষেত্র পিলখানা
February 25, 20269:12 am

হাওড়ার পিলখানায় সাতসকালে শিউরে ওঠা হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রোমোটার সৌফিক খানকে গুলির নৃশংস দৃশ্য। পরিবারের দাবি, তোলা না দেওয়াতেই হারুন শেখ ও রোহিত নামে দুই যুবক খুব কাছ থেকে সৌফিকের মাথা ও বুক ফুঁড়ে দেয়।
রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রতিবাদে এবং এলাকায় নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতার না করলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন তাঁরা। কমিশনার আকাশ মাঘারিয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে টাকা নিয়ে বিবাদের জেরে এই খুন বলে মনে করা হচ্ছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।