টাকা বাঁচাতে কুকুরকে বানালেন ‘পুরকর্মী’, মালিকের কীর্তি ফাঁস হতেই মাথায় হাত প্রশাসনের

টাকা বাঁচাতে কুকুরকে বানালেন ‘পুরকর্মী’, মালিকের কীর্তি ফাঁস হতেই মাথায় হাত প্রশাসনের

নিউজ ডেস্ক: আবর্জনার খরচ বাঁচাতে পোষা কুকুরকে দিয়ে নোংরা ফেলানোর এক অদ্ভুত ফন্দি এঁটেছিলেন ইতালির ক্যাটানিয়া শহরের এক ব্যক্তি। কিন্তু শেষরক্ষা হলো না। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই অবাক করা দৃশ্য।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি কুকুর মুখ দিয়ে আবর্জনার ব্যাগ বয়ে নিয়ে এসে রাস্তার ধারে নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রশাসনের কর্তারা নিশ্চিত হন যে, মালিক নিজেই তার কুকুরকে এভাবে বেআইনিভাবে ময়লা ফেলার প্রশিক্ষণ দিয়েছিলেন।

পুরসভার সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে পুলিশ অভিযুক্ত মালিককে শনাক্ত করেছে। কুকুরকে দিয়ে এমন কাজ করানো এবং জনসমক্ষে আবর্জনা ছড়ানোর দায়ে ওই ব্যক্তিকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় শোরগোল পড়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *