টাকা বৃষ্টির টোপ দিয়ে হোটেলে কালো জাদুর আসর, তিন তান্ত্রিককে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ

টাকা বৃষ্টির টোপ দিয়ে হোটেলে কালো জাদুর আসর, তিন তান্ত্রিককে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ

অল্প পরিশ্রমে রাতারাতি বড়লোক হওয়ার আশায় প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন বহু মানুষ। সম্প্রতি ছত্রপতি সম্ভাজিনগরে টাকার বৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালায়। হোটেল কক্ষ থেকে অভিযুক্ত বিকাশ উত্তরওয়ার, বিলাস কোহিলে ও শঙ্কর কাজলেকে পাকড়াও করা হয়। অভিযুক্তরা নিজেদের তান্ত্রিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চক্র চালিয়ে আসছিল।

পুলিশি তল্লাশিতে হোটেলের কক্ষ থেকে বিপুল পরিমাণ নকল নোট, সিঁদুর, শুকনো নারকেল ও জাদুর কারবারে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও মহারাষ্ট্রের অমানবিক অঘোরি প্রথা বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করেছে যে, কালো জাদুর ভয় ও প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত তারা। বর্তমানে ক্রান্তি চক থানায় তাদের জেরা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *