টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আদেশ ও সাবেক মন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আদেশ ও সাবেক মন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত

ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকার গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিচারক মহম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। টিউলিপ ও হাসিনা এই অভিযোগ অস্বীকার করলেও আদালত আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে।

একই দিনে অপর এক আদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা ৫১৮টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে বিপুল অর্থ পাচারের অভিযোগে দুদকের তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এই বিশাল সম্পদের তথ্য ফাঁস হওয়ার পর আদালত কঠোর অবস্থান গ্রহণ করে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। টিউলিপ ব্রিটিশ নাগরিক ও বর্তমান শাসক দলের এমপি হওয়া সত্ত্বেও এই আইনি পদক্ষেপ রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। দুদক সূত্রে খবর, অর্থ পাচার মামলায় শেখ হাসিনাকেও অভিযুক্ত করার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *