টিকিট না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের
March 18, 20267:48 pm

চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তিনবারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল। দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা দিলেন বিদায়ী বিধায়ক। শীর্ষ নেতৃত্বের প্রতি একরাশ অভিমান উগরে দিয়ে তিনি জানান, প্রার্থী বদলের আগে তাঁর সঙ্গে ন্যূনতম সৌজন্যটুকুও দেখানো হয়নি।
দলের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে অসিত প্রশ্ন তোলেন, তিনি কারও ঠিকা চাকর কি না। নিজেকে ব্রাত্য মনে করে তিনি রাজনীতি থেকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, টিকিট পেয়ে উচ্ছ্বসিত দেবাংশু ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার মর্যাদা রাখতে মরিয়া। সিপিএমের পতনের উদাহরণ টেনে তিনি তৃণমূলের এই তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।