ট্রাম্পের চরম হুঁশিয়ারি অগ্রাহ্য করে পালটা কড়া বার্তা ইরানের, হরমুজে বিশেষ সুবিধা পাচ্ছে ভারত

ট্রাম্পের চরম হুঁশিয়ারি অগ্রাহ্য করে পালটা কড়া বার্তা ইরানের, হরমুজে বিশেষ সুবিধা পাচ্ছে ভারত

হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র হুমকির মুখে পালটা কঠোর অবস্থান নিল ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে বিদেশি আধিপত্যের অবসান ঘটেছে এবং আমেরিকা বা ইজরায়েলের জন্য পরিস্থিতি আর আগের মতো ফিরবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় ইরানকে সতর্ক করেছিলেন ট্রাম্প, যার জবাবে নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দেশটির নৌসেনা।

ইরান ও ইজরায়েল যুদ্ধের জেরে মাসখানেক ধরে অবরুদ্ধ এই প্রণালীটি বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি করেছে। ট্রাম্প সরাসরি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার হুমকি দিলেও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ তেহরান। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও রাশিয়ার পাশাপাশি ভারতকে বিশেষ ‘ছাড়পত্র’ দিয়েছে ইরান। ভারতের বন্ধুত্বের কথা বিবেচনা করে দেশটির পতাকাবাহী জাহাজগুলোকে নির্দিষ্ট নিরাপত্তা বলয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন যে, হরমুজ পুরোপুরি বন্ধ নয়; বরং বন্ধুপ্রতীম দেশগুলোর জন্য এটি উন্মুক্ত রাখা হয়েছে। এর ফলে ভারতের অন্তত আটটি জাহাজ বিকল্প পথে এই প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে, যা নয়াদিল্লির জন্য স্বস্তির খবর। তবে মার্কিন হুমকির মুখে ইরান যেভাবে অনড় মনোভাব দেখাল, তাতে মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথ ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *