ট্রাম্পের চরম হুঁশিয়ারি উড়িয়ে পাল্টা হুঙ্কার তেহরানের, অন্ধকারে ডুববে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি?

ট্রাম্পের চরম হুঁশিয়ারি উড়িয়ে পাল্টা হুঙ্কার তেহরানের, অন্ধকারে ডুববে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি?

নিউজ ডেস্ক: হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারির পাল্টায় এবার রণংদেহি মেজাজে ইরান। সোমবার ইরানের রেভোলিউশনারি গার্ড স্পষ্ট জানিয়েছে, তেহরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি এবং তাদের সহযোগী আরব দেশগুলোর জ্বালানি ও শিল্প পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে।

ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফঘারি জানিয়েছেন, হরমুজ প্রণালী আপাতত কেবল শত্রুপক্ষের জন্য বন্ধ থাকলেও আমেরিকার উস্কানিতে হামলা হলে এই কৌশলগত জলপথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। তেহরানের দাবি, মার্কিন মদতপুষ্ট আঞ্চলিক দেশগুলোর বিদ্যুৎকেন্দ্রগুলো এখন তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’। ট্রাম্পের আল্টিমেটাম শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে এই হুমকি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা আরও বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *