ট্রাম্পের চরম হুঁশিয়ারি উড়িয়ে দিল ইরান, এবার কি সরাসরি আকাশপথে হামলার বদলে ঢুকবে মার্কিন ফৌজ

ট্রাম্পের চরম হুঁশিয়ারি উড়িয়ে দিল ইরান, এবার কি সরাসরি আকাশপথে হামলার বদলে ঢুকবে মার্কিন ফৌজ

আমেরিকা, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমোজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে ইরানের ওপর চাপ বাড়াতে মরিয়া ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমোজ প্রণালী না খুললে ভয়াবহ হামলা চালানো হবে।

পাল্টা চালে দমে না গিয়ে ট্রাম্পের ১৫ দফার শান্তি প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে তেহরান। উল্টে আমেরিকার সামনেই ৫টি কঠিন শর্ত রেখেছে ইরান। তাদের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমোজ প্রণালীতে ইরানের একাধিপত্য মেনে নিতে হবে।

কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ায় এবার চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। পেন্টাগন সূত্রে খবর, শুধু বিমান হামলা নয়, এবার সরাসরি ইরানের মাটিতে পদাতিক সৈন্য নামানোর পরিকল্পনা করছে আমেরিকা। হোয়াইট হাউসের এই ‘মাস্টার প্ল্যান’ সফল হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে প্রমাদ গুনছে গোটা বিশ্ব। যদিও দুর্ভেদ্য ইরানি ভূখণ্ডে মার্কিন সেনার প্রবেশ কতটা ঝুঁকিমুক্ত হবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থাকছেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *