ট্রাম্পের ডেডলাইনের মাঝেই ইরান-ইসরায়েল যুদ্ধ চরমে, কুয়েতেও আছড়ে পড়ল ঝাঁকে ঝাঁকে ড্রোন
March 24, 20269:57 am

ট্রাম্পের ৫ দিনের বিরতির ঘোষণা কার্যত বিফলে! মধ্যপ্রাচ্যে নতুন করে ক্ষেপণাস্ত্রের বৃষ্টির সাথে যুক্ত হলো কুয়েত। মঙ্গলবার ভোरे ইরানের জোড়া মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েলের একাধিক জ্বালানি কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মধ্যে কুয়েত সেনার দাবি, তাদের আকাশসীমায় ঢুকে পড়েছে অজ্ঞাতপরিচয় ঘাতক ড্রোন, যা মোকাবিলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ট্রাম্পের চরম হুঁশিয়ারি সত্ত্বেও থামছে না ধ্বংসলীলা, উল্টে পারস্য উপসাগর সংলগ্ন দেশগুলোতে যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে বাড়ছে অশনি সংকেত।