ট্রাম্পের ‘নিয়ন্ত্রণে’ মোদী, গুজরাটের জনসভা থেকে আক্রমণ রাহুলের

ট্রাম্পের ‘নিয়ন্ত্রণে’ মোদী, গুজরাটের জনসভা থেকে আক্রমণ রাহুলের

গুজরাটের ভাদোদরায় ‘আদিবাসী অধিকার সংবিধান সম্মেলন’ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “১০০ শতাংশ নিয়ন্ত্রণে” রয়েছেন। সংসদে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে দীর্ঘ ভাষণ দিলেও প্রধানমন্ত্রী আমেরিকার বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি বলে রাহুল অভিযোগ তোলেন।

কংগ্রেস সাংসদ আরও অভিযোগ করেন, একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের কৃষি ক্ষেত্র আমেরিকার জন্য উন্মুক্ত করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে আমেরিকার বিশাল খামার ও যান্ত্রিক কৃষিব্যবস্থার সাথে আসাম প্রতিযোগিতায় পড়ে দেশের ক্ষুদ্র কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাঁর মতে, এই পদক্ষেপ ভারতীয় কৃষি ব্যবস্থার অস্তিত্ব সংকটে ফেলবে।

আদিবাসী অধিকার প্রসঙ্গে রাহুল বলেন, বিজেপি ও আরএসএস ‘আদিবাসী’র বদলে ‘বনবাসী’ শব্দ ব্যবহার করে তাঁদের জল-জঙ্গল-জমিনের অধিকার কেড়ে নিতে চাইছে। তিনি অভিযোগ করেন, বিজেপি একদিকে বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছে, অন্যদিকে তাঁর আদর্শ ও সংবিধানের ওপর আঘাত হানছে। আদিবাসীদের মূল মালিকানা অস্বীকার করা সংবিধান অবমাননার শামিল বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *