ট্রাম্পের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, ইরানে জোড়া বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী হামলা

ট্রাম্পের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, ইরানে জোড়া বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচ দিনের হামলা বিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইসফাহান ও খোরমশহরের বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইসফাহানের একটি গ্যাস উৎপাদন কেন্দ্র এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোরমশহর এলাকায় আমেরিকা ও ইসরায়েল এই বোমাবর্ষণ পরিচালনা করে। এই হামলায় গ্যাস পাইপলাইন ও বসতি এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

আল জাজিরা ও ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবারই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় আগামী পাঁচ দিন দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আক্রমণ চালানো হবে না। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই এই হামলা ট্রাম্পের দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। অন্যদিকে ইরান সরকার আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনার বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছে।

ইসফাহান ও খোরমশহরের এই জোড়া হামলার বিষয়ে এখন পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বা দায় স্বীকার করেনি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম এবং ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার মাঝে এই আকস্মিক হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বর্তমানে ইরাক ও কুয়েত সীমান্ত সংলগ্ন বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার প্রভাবে স্থানীয় পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *