ট্রাম্পের শেয়ার করা ভিডিওতে রণক্ষেত্র ইরান, বাঙ্কার বাস্টারের আঘাতে ধ্বংস ইসফাহান পরমাণু ঘাঁটি

ট্রাম্পের শেয়ার করা ভিডিওতে রণক্ষেত্র ইরান, বাঙ্কার বাস্টারের আঘাতে ধ্বংস ইসফাহান পরমাণু ঘাঁটি

নিউজ ডেস্ক ।। মঙ্গলবার ভোররাতের ভয়াবহ এক হামলায় কেঁপে উঠল ইরানের মাটি। আমেরিকার শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমার আঘাতে ধুলোয় মিশে গেল দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ইসফাহান পরমাণু ঘাঁটি। এই বিধ্বংসী অভিযানের একটি রোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বোমারু বিমান থেকে ছোড়া এই মারণাস্ত্রের আঘাতে গোটা ইসফাহান শহর তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। ট্রাম্পের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের আকাশ চিরে আগুনের বিশাল গোলা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে। যদিও ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে ভিডিওটি যে পরমাণু কেন্দ্রে হামলার, তা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত।

এই হামলার ফলে পরমাণু ঘাঁটির কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে জনবসতিপূর্ণ এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। এর আগেও নাতানজ ও হরমুজ প্রণালীর কাছে একই ধরনের হামলা চালিয়েছিল আমেরিকা। ১০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ফের এই বিমান হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলল। ইসফাহান পরমাণু কেন্দ্রে ৫ হাজার পাউন্ডের এই ডিপ পেনিট্রেটর বোমার ব্যবহার ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ওপর বড়সড় আঘাত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *